ছবি: সান নিউজ
রাজনীতি

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী–আশিংক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে সাধারণ ভোটাররা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এই কর্মসূচিতে তারা জামায়াতের নিজস্ব প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনীত করার দাবি জানিয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সেনবাগ রাস্তার মাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই এবং তিনি জনসংযোগও করেননি। তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। জনসমর্থনহীন প্রার্থী চাপানো হলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না। দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করা মাওলানা সাইয়েদ আহম্মদকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন, যার কারণে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেছেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, দলের সাধারণ কিছু কর্মী-সমর্থক না বুঝে ওই কর্মসূচি পালন করেছে। এর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমরা বিষয়টি জানার পরপরই তাদের ডেকে এনে তারা যে অন্যায় করেছে, সেটি বুঝিয়ে বলা হয়েছে। একই সঙ্গে জামায়াতের ইতিপূর্বে ঘোষিত প্রার্থী সাইয়েদ আহমেদকে দ্রুত প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিতে বলা হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা