রাজনীতি

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও অপব্যাখ্যা দিচ্ছে, তারা আবার অনেক সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছেন। দেখা যাচ্ছে, তারাই আবার মা-বোনদের ভুল বোঝাচ্ছেন। এখন আমাদের কাজ হচ্ছে ঘরে-ঘরে প্রচার-প্রচারণা করে বিএনপির রাজনীতি ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার রাজনীতি ফুটিয়ে তোলা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-৩ সদর আসনে তাঁর নির্বাচনী এলাকার আবিরনগর গ্রামের সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়কালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন এ্যানি।

এ্যানি আরও বলেন, ১৯৯৬ সাল থেকে লক্ষ্মীপুরের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে নজর দিয়েছি। বিগত আন্দোলন-সংগ্রাম ও দুর্দিনে জনগণের পাশে ছিলাম। বন্যার সময় সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর জানাজায় নামাজ আদায় করেছে এবং তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তাঁদের রাজনীতি ছিল একটি আদর্শের। এজন্য এখনও গ্রাম-গঞ্জের মানুষ বিএনপির রাজনীতিকে পছন্দ করে।

এখন দেশের মানুষ তারেক রহমানকে মনেপ্রাণে ভালোবাসে। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় বসাবে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির এ শীর্ষ নেতা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ছাত্রদল নেতা শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন। আবিরনগর থেকে বিদায় নেওয়ার আগমুহূর্তে নিহত সাব্বিরের বাবা আমির হোসেন ও মা মায়া বেগমের সঙ্গে কথা বলেন।

এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান প্রমুখ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা