ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মীর বাছির উদ্দিন মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বাছির উদ্দিন স্ত্রী ও দেড় বছরের এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বাদ জোহর জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া পৈতৃক গ্রামের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা