সংগৃহীত ছবি
জাতীয়

রমজানে সন্ত্রাসীদের বিরুদ্ধে 'অলআউট অ্যাকশন'

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান 'অলআউট অ্যাকশন' শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্তে প্রেস ব্রিফিংয়ে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, ঠিক তেমন অপরাধীদের জন্য হতে চাই ‘আতঙ্ক’। এই মূলনীতি নিয়েই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

রেজাউল করিম মল্লিক বলেন, একটি ছোট অপরাধ একটি বড় অপরাধের জন্ম দেয়। তাই যেই কোনো অপরাধ এবং অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি।

তিনি বলেন, ডিবি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভূমিকা পালন করছে। পবিত্র রমজান উপলক্ষে ডিবি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি একটি বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। এটি হবে বিশেষ ডিবির গোয়েন্দা অভিযান।

তিনি আরও বলেন, এই অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছদ্মবেশে সাধারণ মানুষের মধ্যে থেকে অপরাধীদের গ্রেফতার করবে। রমজানে সাধারণ মানুষের কর্মযজ্ঞ বাড়ে। বিশেষ করে অর্থ লেনদেন বেশি হয়। এ সময় ব্যাংক ও বিমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় বাড়ে। এ সকল স্থানে কেউ যেন কোন ধরনের নাশকতা ঘটাতে না পারে সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া মানুষের দূরের যাত্রা পথে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটানো হয় সেই জন্যও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় গোয়েন্দা তথ্য তুলে ধরে তিনি বলেন, এ সময় যারা চুরি-ডাকাতি ও ছিনতাই করছে, তাদের বেশিরভাগেরই বয়স (১৫-২০) বছরের মধ্যে। তাদের মধ্যে অনেকেই কিশোর গ্যাংয়ের সদস্য। এই অপরাধীদের ফ্যাসিস্ট রাজনৈতিক দল তাদেরকে ইন্ধন দিয়ে অপরাধে জড়াতে সহযোগিতা করছে।

আরও পড়ুন: সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ

যৌথ বাহিনীর তৎপরতা তুলে ধরেতিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আর আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছি।

ডিবি প্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এতে আমরা আশা করছি আরও ভালো অবস্থা দেখতে পাবেন। ডিএমপিতে সাদা পোশাকে ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়া বা কাউকে আটক করলে আমাদেরকে জানাবেন। এরই পাশাপাশি নাশকতার কোনো তথ্য থাকলে ডিবিকে সহযোগিতা করবেন। এ সময় তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

রেজাউল করিম মল্লিক বলেন, এই সমাজকে মাদকের থাবা থেকে নিয়ন্ত্রণ করতে আমাদের প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় চিহ্নিত সন্ত্রাসী হোক বা যেই কোনো অপরাধীই হোক, তাদের ডিবির জালে ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এমন ব্যক্তিদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

আরও পড়ুন: ৬ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

এদিকে, পবিত্র রমজান মাসে নগরবাসী যাতে নিরাপদে ইবাদত করতে পারেন সেই জন্য ডিবির কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে জানান ডিবিপ্রধান।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, বিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার, (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা