ছবি: সংগৃহীত
অপরাধ

রাজধানীতে শিশু অপহরণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ২ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

বুধবার (২৭ মার্চ) কুমিল্লার লালমাই ও বরুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সুলতানা আক্তার ওরফে নেহা (২২), সাইফুল ইসলাম (২৭) ও শাহজাহান (৩৪)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিবির রমনা বিভাগের ডিসি হুমায়ুন কবির ৩ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

তিনি জানান, সুলতানা আক্তার ওরফে নেহা রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এবং অভিভাবক ছাড়া ছোট বাচ্চা পাওয়া মাত্রই তাদের চিপস্, আইসক্রিম ও চকলেট দিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

গত ২১ মার্চ সকালে হাজারীবাগের ঝাউচর এলাকার রিকশাচালক নুরুল ইসলাম বেরিয়ে যায়। বিকেলে মেয়ে তাবাসসুমের সঙ্গে শিশু তাওসীন বাসার সামনে খেলা করতে যায়। এ সময় তার স্ত্রী বাসায় রান্না করছিলেন। খেলা করার সময় তার শাশুড়ি লুৎফুন নাহার পাশে ছিলেন।

আরও পড়ুন: ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

হঠাৎ বোরকা পরা এক নারী তাকে জিজ্ঞাসা করেন, ‘এই বাচ্চা দুটি কার। তিনি বলেন ‘নাতি-নাতনি’। তারপর ওই নারী চলে গেলে বাচ্চাদের খেলা করা অবস্থায় রেখে তার শাশুড়ি বাসায় যায়।

এই সুযোগে ওই নারী বাচ্চাদের হাতে দুটি চিপসের প্যাকেট দেয় এবং শিশু তাওসীনকে কোলে করে নিয়ে ওই নারী ঝাউচর মূল সড়কের দিকে যায়।

আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

এ সময় অপর শিশু তাবাসসুম কেঁদে কেঁদে বাসায় গিয়ে তার মাকে জানায়, তাওসীনকে একজন মহিলা নিয়ে যাচ্ছে। এ কথা শুনে নুরুলের স্ত্রী দ্রুত বাসার বাইরে গিয়ে ছেলে ও ওই নারীকে খুঁজতে থাকেন। না পেয়ে পরে এলাকায় মাইকিং করেন। কিন্তু কোনো খোঁজ পাওয়ায় তারা হাজারীবাগ থানায় একটি মামলা করেন।

ডিবির এই কর্মকর্তা জানান, বোরকা পরা সুলতানা আক্তার ওরফে নেহা শিশুটিকে শাহজাহান নামে একজনের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। তাকে গ্রেফতারের সময় সাড়ে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা