ছবি: সংগৃহীত
অপরাধ

রামগড়ে গাঁজাসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে আট কেজি গাঁজাসহ একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বুধবার (২৭ মার্চ) সকালে জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১নং রামগড় ইউপির বলিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি সাদা প্লাষ্টিকের বস্তায় কাঁচা মরিচের আদলে কৌশলে অভিনব কায়দায় ৮ কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করে রামগড় থানা পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

আটককৃত মো. রফিকুল ইসলাম (৩৭) দিঘীনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর সান নিউজকে বলেন, দেশের সামাজিক, অর্থনৈতিক ও যুব সমাজের ধংসের মূল কারণ মাদক। এই মাদক ও চোরাকারবারিসহ সকল অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণাসহ জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা