ছবি: সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অটোরিকশার ধাক্কায় ইসরাইল (৫৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের বাবনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাইল পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের চোরচরি পাড়া এলাকার মৃত হালিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় বাজারের চামড়া ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে যুবক নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইসরাইল তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে বাবনহাট এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে মাথায় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গণপিটুনিতে ডাকাত নিহত

সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা