ছবি: সান নিউজ
সারাদেশ

গ্যাস সিলিন্ডার মজুদ করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

এসআর শফিক স্বপন, মাদারীপুর

অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে মাদারীপুরের কালকিনিতে আবুল হাসনাত (৪৮) নামের এক ব্যবসায়ী (যমুনার ডিলার)কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে পৌর এলাকার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূরঘাটা বাজারের গ্যাস ব্যবসায়ী (যমুনার ডিলার) আবুল হাসনাত তাঁর প্রতিষ্ঠানে অনুমোদনের চেয়ে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। পরে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ব্যবসায়ী আবুল হাসনাতকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা