ছবি: সান নিউজ
সারাদেশ

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল করতে আসা নারীর টাকা ছিনতাই

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই নারী মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারীপুর সদর থানায় দেওয়া লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম। সকালে তিনি নিজেদের প্রয়োজনে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে তাকে সেগুলো তুলে দিতে অনুরোধ করে। মাহফুজা বেগম মানবিক কারণে তাদের কিছু খুচরা টাকা তুলতে নিচু হলে ওই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলেও অফিস চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মাহফুজা বেগম বলেন, ‘একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করল না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

এ ঘটনায় মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, ‘টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।’

অন্যদিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা