সারাদেশ

মাদারীপুরে ৩৩ কেভি খুঁটির যন্ত্রাংশ চুরি, বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরি করে নিয়েছে চোরচক্র।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর শকুনী মৌজার আলী কাজী সড়কে এ ঘটনা ঘটে। এরই মধ্যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ।

ঘটনাস্থল পরিদর্শন করেন ওজোপাডিকোর মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ, সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওজোপাডিকোর মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনদুপুরে স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরচক্র। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে চোরচক্র পালিয়ে যায়। টাওয়ারের চারটি খুঁটির মধ্যে দুটি খুলে নিয়ে গেছে। এতে খুঁটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের খুঁটির যন্ত্রাংশ চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা