ছবি: সান নিউজ
সারাদেশ

মাদক, অবৈধ যান চলাচল ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভালুকা প্রশাসন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসা, অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র অটো, সিএনজি ও অন্যান্য যানবাহন পার্কিং করে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সড়ক বা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, অন্যের জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, পেশিশক্তি প্রদর্শন করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লিখিত অপরাধসমূহ দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অপরাধীদের আইনভঙ্গ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে এক বার্তায় ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম সফল করতে সাধারণ জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।”

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত টহল ও কঠোর নজরদারির মাধ্যমে ভালুকায় অপরাধপ্রবণতা কমবে এবং জনসাধারণ নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা