সারাদেশ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ব্যর্থ: রেজাউল করিম

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর

জামায়াতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী মো. রেজাউল করিম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এমপি প্রার্থী, জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারাদেশের এসব ঘটনা এবং লক্ষ্মীপুরের ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে।

রেজাউল করিম বলেন, প্রশাসনকে কখনো কখনো একপক্ষীয় নীতি অবলম্বন করতে দেখা যায়। একপক্ষ মামলা দিতে গেলে তারা বলে, ‘আরেক পক্ষও মামলা দেবে, নিজেদের মধ্যে সমঝোতা করুন।’ এ ধরনের কথা বলা উচিত নয়। প্রশাসনের কাছ থেকে আমরা অরাজনৈতিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। আমরা রাতেই এজাহার দায়ের করেছি, কিন্তু প্রশাসন এখনো মামলা গ্রহণ করেনি। তাহলে কি প্রশাসন নিরপেক্ষতা হারাতে বসেছে? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে।

এ সময় লিখিত বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, হেজবুল্লাহ নামে জামায়াতের একজন ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উভয় দলের ১০ জন আহত হন। এ ঘটনার পর সদর হাসপাতালে ভর্তি আহতদের দেখতে আসা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা