ছবি: সান নিউজ
সারাদেশ

ডাসারে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম।

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ডাসার উপজেলা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাইনুল, র‍্যাব-৮ এর কমান্ডার জামাল, মাদারীপুর জেলার এনএসআই-এর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের ডাসার উপজেলার পরিচালক জয়। সবাই একে অপরের নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান এবং সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, আইন ও বিধিমালা মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা অর্জন সম্ভব। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্...

ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেকে

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায...

বিমানবন্দরে গাড়ি থেকে ১৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরের গোলচত্বর থেকে একটি গাড়ি তল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা