আন্তর্জাতিক

আক্রান্ত সাড়ে ৫০ লাখ, মৃত্যু ৩ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনভাবেই থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৫ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৪০৯ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৪৩ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২০ লাখ।

রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ায় নতুন করে মারা গেছে ১৩৫ জন। এ নিয়ে মারা গেছে ২ হাজার ৯৭২ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে।

প্রতিবেশি দেশ ভারতে নতুন করে মৃত্যু হয়েছ ১৩২ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৩ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ১২ জন।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ১৪৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৩০ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ৫২৭ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িলো ৯৪ হাজার ১৬০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৩৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৬৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭০৪ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ১১০ জন। মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৮৮৮ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৬১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৩৩০ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৭ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা