ছবি: সংগৃহীত
জাতীয়

আহতদের খোঁজ না মেলায় শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ

সান নিউজ অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আহতদের কোনো হদিস না পাওয়া এবং এজাহারে তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ৫ নভেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার জানান, মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ মোট ১১৩ জন।

পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মীনা বাজারের সামনে আহত হন সাহেদ আলী। ওই ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট নয়জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়।

এ ঘটনায় সাহেদের ভাই পরিচয়ে শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

পিবিআই তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহজাহান ভূঞাঁ জানান, তদন্তের সময় আহতদের খুঁজে বের করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আহতদের একটি সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। এ মামলায় যাদের আহত হিসেবে দেখানো হয়েছে, গেজেটে তাদের নাম পাওয়া যায়নি। তথ্যগত ভুল থাকায় আপাতত আসামিদের অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে আহতদের তথ্য পাওয়া গেলে অভিযোগপত্র দাখিল করা হবে।’

তদন্তে জানা যায়, বাদী শরীফ এজাহারে দাবি করলেও আহতদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য না থাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজে খোঁজ করেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। একইভাবে আশপাশের হাসপাতালগুলোতে অনুসন্ধান চালিয়েও কোনো আহত ব্যক্তির চিকিৎসা গ্রহণের তথ্য পাওয়া যায়নি।

মামলার চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ, নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাঈমা, আইশ আক্তার ও সাম্মি আক্তার—এজাহারে উল্লিখিত এসব আহত ব্যক্তির কারও অস্তিত্ব বা চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনাসহ ১১৩ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোতে চিঠি পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়। বাদীকে নোটিশ দিয়ে তার ভাই সাহেদ আলীকে থানায় হাজির করার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ মামলার প্রাথমিক পর্যায়ে গ্রেপ্তার হওয়া চারজন হলেন—শাকিল হোসেন ইমরান, কামরুল হাসান ওরফে কামু, মারুফ হোসেন ও মাসুদ রানা বেপারী। কামরুল হাসান ওরফে কামুর আইনজীবী পীযূষ কান্তি বলেন, ‘আমার মক্কেল হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি আমরা আদালতকে জানিয়েছি। আদালতও পরিস্থিতির শিকার।’

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

বোয়ালমারীতে মেহগনি  বাগান থেকে দুই মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ বুধবার দিবাগত গভীর রা...

অবৈধতার প্রমাণ মিললেও বন্ধ হয়নি স-মিল, প্রশ্নে প্রশাসনের ভূমিকা

কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেণী ইউনিয়নে চৌমহনী বাজারে সরকারি বিধিমালা পুরোপুরি...

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মা...

মার্কিন শুল্কনীতিতে অস্থির বাংলাদেশের পোশাক রফতানি, চাপে গার্মেন্টস খাত

বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে...

নৌবাহিনীতে যুক্ত ৭০ টনের ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা