আন্তর্জাতিক

পিপিই নিয়ে অভিযোগ করায় ডাক্তার মানসিক হাসপাতালে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতে পিপিই ও মাস্ক সংকটের অভিযোগ তোলায় ডা. সুধাকর রাও নামে এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে জোর করে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।

২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এনেস্থেটিস্ট ডা. সুধাকর রাও-এর বসবাস করেন বিশাখাপত্তমে। তাকে নিয়ে দু’মাসের মধ্যে দ্বিতীয়বার জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম হয়েছে।

বিশাখাপত্তমের এক মহাসড়কে তার মুখোমুখি হয় স্থানীয় পুলিশ। এ সময়ের ধারণ করা ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে, ভারতের বিশাখাপত্তমের একটি রাস্তায় নিজের গাড়িতে খালি গায়ে বসে আছেন সুধাকর। আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি খালি গায়ে রাস্তায় শুয়ে পড়েছেন। হাত বাঁধা। লাঠি দিয়ে আঘাত করছেন এক কনস্টেবল।

ঘটনারা সময় স্থানীয় সাংবাদিকদের সুধাকর জানান, পুলিশ সদস্যরা তার গাড়ি জোর করে থামায় এবং তাকে বের করে নেয়।

বিশাখাপত্তম পুলিশ কমিশনার আরকে মিনা বলেছেন, এক লোক মদ খেয়ে রাস্তায় মাতলামি করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ কর্মকর্তারা জানতেন না ওই ব্যক্তি ডা. সুধাকর রাও। ঘটনাস্থলে পৌঁছে দেখেন তিনি ডা. সুধাকর রাও।

পুলিশের অভিযোগ, রাস্তায় দেয়া একটি ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন সুধাকর। রাস্তার ওপর মদের বোতল ফেলে রেখেছিলেন তিনি।

তার অবস্থা দেখে মনে হয়েছে মানসিক সমস্যায় ভুগছেন। তাই তাকে একটি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা করানো হয়। পরে সেখান থেকে চিকিৎসকরা সুধাকরকে মানসিক কোনো হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা