ছবি : সংগৃহিত
খেলা
এশিয়া কাপ

বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়া অতিরিক্ত রয়েছেন ৩ জন।

রোববার (৩ ডিসেম্বর) মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে এই স্কোয়াড ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেসির স্ত্রীর গাড়িতে গুলি

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ রয়েছে শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। এবারে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে গড়াবে এশিয়া কাপের আসর।

আরও পড়ুন: অবসরের ‘দিনক্ষণ’ জানালেন ডি মারিয়া

আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-নেপাল ম্যাচ ২ টি দিয়ে এশিয়া কাপের পর্দা উঠবে। পরদিন (৯ ডিসেম্বর) যুব টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

আরও পড়ুন: ভারত বিশ্বকাপে রেকর্ড গড়লো

বাংলাদেশ স্কোয়াড :

আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জিবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা।

অতিরিক্ত : মোহাম্মদ রিজান হোসেন, নাঈম আহমেদ ও মোহাম্মদ জেহাদুল হক জেহাদ।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা