ছবি-সংগৃহীত
খেলা

ভারত বিশ্বকাপে রেকর্ড গড়লো 

বাসস/এএফপি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে অন্যরকম রেকর্ড গড়লো স্বাগতিক ভারত। বিশ্বকাপ ইতিহাসে এবারের আসরে সবচেয়ে বেশি খেলা দেখেছে ক্রিকেটপ্রেমিরা।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন সাকিব

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচারকারী ডিজনি + হটস্টার প্রতিষ্ঠান।

গত রোববার বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপ ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্ট জুড়ে মিনিটে ৪২২ বিলিয়ন দর্শক টেলিভিশনে লাইভ খেলা দেখেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতে ১৩০ মিলিয়ন দর্শক টিভিতে ফাইনাল খেলা দেখেছেন।

আরও পড়ুন: অবসরের ‘দিনক্ষণ’ জানালেন ডি মারিয়া

এক বিবৃতিতে ডিজনি স্টারের কান্ট্রি ম্যানেজার এবং প্রেসিডেন্ট কে মাধবন বলেন, ‘এই সফল টুর্নামেন্টটি আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এর সাথে আমাদের সম্পর্কের একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যত তৈরি করেছে।’

একটি বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আইসিসির ইতিহাসে এই বিশ্বকাপটি সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইভেন্ট ছিলো।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘আমরা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সাফল্যে আনন্দিত। যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ হিসেবে নজির গড়েছে।’

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তিনি আরও বলেন, ‘ওয়ানডে ম্যাচের প্রতি সমর্থন এবং আগ্রহ প্রদর্শনে সম্প্রচার এবং ডিজিটাল প্লাটফর্ম জুড়ে এবারের আইসিসি বিশ্বকাপ সবচেয়ে বেশি উপস্থিতির রেকর্ড গড়েছে।’ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি সবচেয়ে বেশি ৭৫ মিলিয়ন দর্শক খেলা দেখেছে।

এই নিয়ে চতুর্থবার ওয়ানডে বিশ্বকাপে আয়োজক ছিলো ভারত। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিলো ইংল্যান্ড।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা