ছবি-সংগৃহীত
খেলা

মেসির স্ত্রীর গাড়িতে গুলি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির স্ত্রীর গাড়িতে গুলি করে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে বলা হয়েছে, আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট থেকে টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া।

এ সময় রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী গাড়িটি থামায়। তখন প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো বা ২২ হাজার ৫০০ ডলার ডাকাতি করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ লাখ ৭৯ হাজার টাকা।

আরও পড়ুন: ভারত বিশ্বকাপে রেকর্ড গড়লো

মার্কার খবরে বলা হয়েছে, এই ডাকাতির ঘটনা সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে ঘটে। ডাকাতরা একটি সাদা রঙের গাড়িতে করে এসে গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে গুলি গাড়ির কাচভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। ডাকাতির সময় মেসির স্ত্রীর সঙ্গে সুপারমার্কেটের দুজন কর্মীও ছিলেন।

ওই সুপারমার্কেটের একজন কর্মী বলেন, টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। এ সময় ডাকাতরা এসে গুলি করে আমাদের টাকা নিয়ে যায়।

আরও পড়ুন: ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

তবে এ ঘটনায় এখনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার তারকা মেসি। তবে রোকুজ্জোর কাজিন মরিসিও স্কাগলিয়া ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। সেখানে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো।

প্রসঙ্গত, রোকুজ্জোদের সুপারমার্কেটে গত মার্চেও একবার হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। ২ মার্চ স্থানীয় সময় রাত ৩টায় রোকুজ্জোদের পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা। যদিও ওই সময় মার্কেট বন্ধ ছিল। তবে একটি চিরকুট রেখে যায় বাইক আরোহীরা। ওই চিরকুটে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা