বাবার ইঙ্গিত, বার্সায় থাকতে পারেন মেসি
খেলা

বাবার ইঙ্গিত, বার্সায় থাকতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক:

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন লিওনেল মেসি। এদিকে, মেসিকে ছাড়তে চায় না বার্সেলোনা। মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশ হতেই ইউরোপের সেরা ক্লাবগুলো মেসিকে দলে টানতে আসরে নামে। জল্পনা শুরু হয়ে যায়। মেসি-বার্সা পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটছিল না। আর্জেন্টাইন তারকা নু ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন কি না বিষয়টা পরিষ্কার ছিল না। অবশেষে ইঙ্গিত পাওয়া গেল, আর সেই ইঙ্গিত অনুযায়ী সম্ভবত আর এক মৌসুম কাতালান ক্লাবে কাটিয়ে দিতে পারেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা।

গত দুই সপ্তাহ ধরে চলা আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনা সবই এবার কিছু সময়ের জন্য শেষ হচ্ছে বোধ হয়। কারণ, মেসি থাকছেন বার্সেলোনাতেই। তবে শুধুমাত্র তা একটা মাত্র মৌসুমের জন্য। এমনটাই নিশ্চিত করেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বার্সেলোনায় নিজের ফ্ল্যাটে ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের সঙ্গে আলোচনায় বসে ছিলেন হোর্হে মেসি। সঙ্গে ছিলেন মেসির ভাইও।

সেখানে একটা কথা বার্তামেউ স্পষ্ট জানিয়ে দেন, মেসিকে তারা যেতে দেবেন না। বরং মেসিকে ঘিরে ভবিষ্যতের নতুন বার্সেলোনা গড়ার পরিকল্পনা তৈরি করছেন তারা। আর মেসি যদি যেতে চান তাহলে অন্য ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই নিয়ে যেতে হবে। বিনা ট্রান্সফারে তাকে যেতে দেওয়া হবে না।

এদিকে ২০২১ সালেই মেসির বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। নতুন করে হয়তো আর চুক্তি করবে না কাতালান কাবের সঙ্গে । তাই একটা মৌশুম অর্থাৎ ২০২০-২১ মৌশুমে মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্তত মেসির বাবার বক্তব্য থেকে। বাকিটা অবশ্য সময় বলবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা