মাতৃভূমিতে সাকিব আল হাসান
খেলা

মাতৃভূমিতে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক:

একদিন পরে হলেও অবশেষে মাতৃভূমিতে পা রাখলেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। গত সোমবার (৩১ আগস্ট) ফেরার কথা থাকলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি।

প্রায় সাড়ে ৫ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর দেশে আসার সুযোগ পেয়েই চলে এলেন নিষেধাজ্ঞায় থাকা এই তারকা ক্রিকেটার। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। করোনা সংক্রমণের কারণে এতদিন দেশে ফিরতে না পারলেও সুসংবাদ দিয়েছেন ভক্তদের। দ্বিতীয় বারের মত কন্যা সন্তানের বাবা হয়েছে সাকিব।

বিমানবন্দর থেকে সরাসরি বনানীতে নিজ বাসায় যান তিনি। জানা গেছে, নিয়ম মেনে করোনা পরীক্ষা করিয়ে এর ফল পাওয়ার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি ও তার পরিবার।

সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই বিকেএসপিতে ব্যক্তি উদ্যোগে অনুশীলন শুরু করবেন বলে জানা গেছে। নিষেধাজ্ঞার কারণে সাকিব সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেই ব্যক্তি উদ্যোগে অনুশীলন করতে হবে তাকে।

এরিমধ্যে বিসিবি প্রধান জানিয়েছিলেন, আসছে শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াডে থাকতে পারে বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এ মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা যাবে। করোনার কারণে সেখানে কোয়ারিন্টিনে থাকতে হবে দলকে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের ২৩ তারিখ প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। এবং ৩১ অক্টোবরে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে ফের ব্যাট-বল হাতে ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।

সান নিউজ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা