টাইব্রেকে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল
খেলা

কমিউনিটি শিল্ডের ট্রফি আর্সেনালের

স্পোর্টস ডেস্ক:

দর্শকশূণ্য ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ডের ট্রফি জিতেছে আর্সেনাল। লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে হারিয়েছে তারা। নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিল। গানাররা এরপর ম্যাচ জেতে ৫-৪ ব্যবধানে।

ম্যাচের ১২ মিনিটে লিড নেয় আর্সেনাল। সাকার অ্যাসিস্টে দারুণ বাঁকানো শটে লিভারপুল গোলরক্ষক আলিসনকে বোকা বানান আর্সেনাল ফরোয়ার্ড আবেমেয়াং।

সমতায় ফিরতে ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে। বদলী খেলোয়াড় মিনামিনোর গোলে ম্যাচটা পেনাল্টি পর্যন্ত নেয় অল রেডরা।

যেখানে একমাত্র লিভারপুলের ব্রিউস্টারই গোল করতে পারেননি। আর তাতেই আর্সেনাল ম্যাচটা জেতে ৫-৪ ব্যবধানে।

আর্সেনালের হয়ে নেলসন, মেইটল্যান্ড নাইলস, সোয়ারেস, লুইজ ও আবেমেয়াং জয়সূচক পেনাল্টি গোল করেন। লিভারপুলের হয়ে মোহামেদ সালাহ, ফাবিনহো, মিনামিনো ও জোনস লক্ষ্যভেদ করেছিলেন।

গত ২০১৯ সালেও টাইব্রেকে কমিউনিটি শিল্ডের শিরোপা হারিয়েছিল লিভারপুল। তখন প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি

এটা আর্সেনালের ১৬তম কমিউনিটি শিল্ড শিরোপা। তালিকায় সবার ওপরে আছে ২১টি ট্রফি জেতা ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫টি জেতা লিভারপুল আছে তালিকার তৃতীয় স্থানে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা