ম্যানসিটিতেই যাচ্ছেন মেসি!
খেলা

ম্যানসিটিতেই যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে যে মেসি ম্যানসিটিতেই যেতে চান, এটা আগে থেকেই জানা গিয়েছিল। নতুন খবর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানসিটির ৭০০ মিলিয়ন ইউরোর (সাত হাজার কোটি টাকা) প্রস্তাবে সম্মত হয়েছেন মেসি। ব্রিটিশ পত্রিকা ডেইলি রেকর্ড এ খবরের সত্যতা দাবি করছে।

ম্যানসিটির সঙ্গে মোট পাঁচ বছরের চুক্তি করছেন মেসি। চুক্তিটা হচ্ছে মূলত সিটি ফুটবল গ্রুপের সঙ্গে। এই গ্রুপই ম্যানসিটির মালিকানায় রয়েছে। আবার একই গ্রুপের আরেকটি ক্লাব রয়েছে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে নিউ ইয়র্ক সিটি নামে। পাঁচ বছরের মধ্যে মেসি তিন বছর খেলবেন ম্যানসিটিতে। পরের দুই বছর খেলবেন নিউ ইয়র্ক সিটিতে।

কিন্তু বার্সেলোনার দীর্ঘদিনের সম্পর্ক কেন ছিন্ন করছেন মেসি? কারণটা জানিয়েছেন মেসির বাবা এবং তার এজেন্ট হোর্হে মেসি। বলেছেন, ‘ন্যু ক্যাম্পে মেসির থাকা কঠিন (ডিফিকাল্ট) হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই আর মেসির পক্ষে বার্সায় থাকা সহজ হচ্ছে না।’

এ বিষয়ে কথা বলতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বার্সেলোনার হেড কোয়ার্টারে বৈঠকে বসেন মেসির বাবা এবং তার এজেন্ট হোর্হে মেসি। বার্সেলোনার সভাপতির সঙ্গে বৈঠকে বসেই প্রথমে তিনি মেসির বার্সা ছেড়ে ম্যানসিটিতে যোগ দেয়ার প্রস্তাব দেন।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে বৈঠক সম্পর্কে হোর্হে মেসি বলেন, ‘গার্দিওলার সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি। কথাও হয়নি, যা কথা হয়েছে সিটির সঙ্গে।’

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা