বার্সায় থাকা কঠিন, বলছেন মেসির বাবা
খেলা

বার্সায় থাকা কঠিন, বলছেন মেসির বাবা

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে লিয়োনেল মেসির বাবার বৈঠক শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠল আবহ। হর্হে মেসি আর্জেন্টিনীয় কিংবদন্তির বাবা শুধু নন, এজেন্টও। তিনি জানিয়ে দিলেন, ছ’বারের ব্যালন ডি’অর জয়ী তারকার পক্ষে বার্সেলোনায় থাকা কঠিন।

বুধবার (২ সেপ্টেম্বর) ব্যক্তিগত বিমানে রোসারিয়ো থেকে বার্সেলোনায় পৌঁছান মেসির বাবা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে তিনি বলার চেষ্টা করছিলেন, ‘আমি কিছুই জানি না।’ সাংবাদিকরা ফের প্রশ্ন করেন, ‘বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ সম্পর্ক আপনার ধারণা কী?’ আর্জেন্টিনীয় কিংবদন্তির বাবা বলেছেন, ‘বার্সেলোনায় থাকা মেসির পক্ষে খুবই কঠিন।’

এই পরিস্থিতিতে কি ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার অধীনেই খেলা উচিৎ মেসির? হর্হে দাবি করেন, ‘আমি জানি না। কারণ, এখনও কিছুই হয়নি।’ এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন, গুয়ার্দিওলার সঙ্গে নাকি তার কোনো কথাই হয়নি। বলেছেন, ‘এখনও পর্যন্ত পেপের সঙ্গে আমার কথা হয়নি। ম্যান সিটিতে যাওয়া নিয়েও কিছু ঠিক হয়নি।’

আর্জেন্টিনা তারকার বাবা যতোই দাবি করুন, গুয়ার্দিওলা বা ম্যান সিটির সঙ্গে তার কোনো কথা হয়নি, স্পেনের সংবাদ মাধ্যমের দাবি অনুসারে ইতোমধ্যেই বার্সেলোনা পৌঁছে গিয়েছেন চিকি বেগিরিস্তাই। ম্যান সিটির ডিরেক্টর অব ফুটবলের উদ্দেশ্যই হল, মেসির সঙ্গে কথা বলা। তবে মেসিকে নেওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে ইন্টার মিলান।

ইটালির এই ক্লাব আর্জেন্টিনা অধিনায়ককে নিতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল। ইটালির একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, আগামী মরসুমে ইন্টারে খেলা কার্যত নিশ্চিত তার। কারণ, মেসির বাবা নাকি মিলানে বাড়ি কিনেছেন। সেখান থেকেই ব্যবসা চালাতে চান। তা হলে হঠাৎ কী হল? ইন্টারের ডিরেক্টর পিয়েরো আউসিলিয়ো বলেছেন, ‘সব দলের প্রেসিডেন্ট ও কোচ যে মেসিকে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবের ছবিটা একেবারেই উল্টো। মেসিকে নেওয়ার মতো অর্থ আমাদের নেই।’

মেসির ক্লাব ছাড়াকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর্জেন্টিনা অধিনায়ক ইতোমধ্যেই বু্রোফ্যাক্স পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, বার্সায় আর থাকতে চান না। তাঁকে যেন ‘ফ্রি প্লেয়ার’ হিসেবে ছেড়ে দেওয়া হয়। কিন্তু চুক্তিতে বিচ্ছেদের শর্ত অনুযায়ী (বাই আউট ক্লজ) ৭০০ মিলিয়ন ইউরো না দিলে যে ছাড়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বার্সা কর্তৃপক্ষ। কিন্তু মেসি অনড়। প্রাক-মরসুম প্রস্তুতি শুরুর আগে তিনি করোনা পরীক্ষা করাতে যাননি। যোগ দেননি রোনাল্ড কোমানের অনুশীলনেও।

স্পেনীয় সংবাদ মাধ্যমের দাবি, শৃঙ্খলা ভঙ্গের জন্য মেসিকে ১.১ মিলিয়ন ইউরো জরিমানার পাশাপাশি নির্বাসিত করতে পারে বার্সা। যদিও মেসি তা নিয়ে একেবারেই চিন্তিত নন। ১২ সেপ্টেম্বর থেকে লা লিগা শুরু হওয়ার কথা। তার আগেই ক্লাব ছাড়তে মরিয়া তিনি। এ রকম অগ্নিগর্ভ পরিবেশেই বুধবার দুপুরে বার্তোমেউয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা। দু’ঘণ্টা বৈঠক করেন তারা।

স্পেনের সংবাদমাধ্যমের দাবি, বার্সা প্রেসিডেন্ট বলেছেন, ‘কোনো অবস্থাতেই মেসিকে ছাড়বো না আমরা।’

এই পরিস্থিতিতে বার্সা নতুন মরসুমের যে জার্সি প্রকাশ করেছে, তাতে ওসুমানে দেম্বেলে, আতোয়াঁ গ্রিজম্যানদের সঙ্গে মেসির ছবিও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে সমর্থকেরা লিখেছেন, ‘ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া মেসির ছবি ব্যবহার করে ভুল বার্তা দিচ্ছে বার্সা।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা