ছবি-সংগৃহীত
খেলা

আমি তোমাদের ভালোবাসি!

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের ব্যাপক সমর্থন নজরে পড়ে সকলের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্টিনেজেরও নজর এড়ায়নি বাংলাদেশি সমর্থকদের এই সমর্থন। আসছে জুনে কলকাতা সফরের কথা রয়েছে মেসির এই জাতীয় দল সতীর্থের।

কলকাতার খুব সন্নিকটে বাংলাদেশ এটিও জানেন তিনি। তাইতো বাংলাদেশি ভক্তদের টানে এ দেশেও আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবর- সবকিছু ঠিক থাকলে তার এই ইচ্ছাপূরণ হতে যাচ্ছে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মার্টিনেজ !

এর মধ্যেই আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন মার্টিনেজ। বাংলাদেশী সমর্থকদের সাথে দেখা করতে মুখিয়ে আছেন জানিয়ে তিনি লিখলেন, আমি তোমাদের ভালোবাসি।

আসন্ন এই সফর নিয়ে মার্টিনেজ লিখেছেন, হ্যালো সবাই, আমি ৩রা জুলাই থেকে ৫ই জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অগুণিত আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।

এরপরই মার্টিনেজ লিখেছেন, আমি তোমাদের ভালোবাসি!

আরও পড়ুন : মেসি আসছেন চলে যাবেন, এটাই নিয়ম!

মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন তিনি।

গত সপ্তাহে শতদ্রু দত্ত জানিয়েছিলেন, ‘সে (মার্টিনেজ) নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে’।

তিনি আরো বলেন, প্রাথমিক পরিকল্পনা কলকাতা যাওয়ার আগের দিন বাংলাদেশে নিয়ে আসার, ‘৩ জুলাই ঢাকায় আসতে পারে। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় নিয়ে আসা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি বাংলাদেশের জনগণ বিশ্বচ্যাম্পিয়নকে দেখতে পারবে এবং সেও বাংলাদেশে আর্জেন্টিনার উন্মাদনা উপভোগ করবে’।

আরও পড়ুন : শেষ ষোলোয় ব্রাজিলও

প্রসঙ্গত, তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এমি মার্টিনেজ। আসরে দূর্দান্ত পার্ফরমেন্স করে তিনি জেতেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা