ছবি-সংগৃহীত
খেলা

ঢাকায় আসছেন মার্টিনেজ !

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩ জুলাই ঢাকায় আসতে পারেন তিনি।

কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের ব্যাপক সমর্থন নজরে পড়ে সকলের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্টিনেজেরও নজর এড়ায়নি বাংলাদেশি সমর্থকদের এই সমর্থন। কলকাতার খুব সন্নিকটে বাংলাদেশ এটিও জানেন তিনি। তাই বাংলাদেশে আসার ইচ্ছা রয়েছে মার্টিনিজের।

আরও পড়ুন : আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

এমনটাই জানিয়েছেন ভারতের স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত।

তিনি বলেন, ‘সে নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে’।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যের সফর বেশ ব্যয়বহুল। তাছাড়া এর সঙ্গে বাণিজ্য, ব্যবসায়িক চুক্তিসহ নানা আইনও জড়িত। এ নিয়ে কাজ করছেন শতদ্রু দত্ত, ‘আমার পার্টনাররা ইতোমধ্যে কাজ করছে। বাংলাদেশের কয়েকটি কোম্পানির ( বসুন্ধরা, বিকাশ) সঙ্গে আলোচনা চলছে। আমিও বাংলাদেশে আসব শিগগিরই। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে অফিসিয়াল ষোষণা আসবে’।

আরও পড়ুন : ফের কোয়াবের নেতৃত্বে দুর্জয়-দেবব্রত

তিনি আরো বলেন, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ ইতোমধ্যে আর্জেন্টিনার এশিয়ার মার্কেটিং স্পন্সর হয়েছে। বাংলাদেশের কয়েকটি কোম্পানি ( বসুন্ধরা, বিকাশ) সঙ্গে আলোচনা চলছে। আমিও বাংলাদেশে আসব শিগগিরই। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে অফিসিয়াল ষোষণা আসবে।

প্রাথমিক পরিকল্পনা কলকাতা যাওয়ার আগের দিন বাংলাদেশে নিয়ে আসার, ‘৩ জুলাই ঢাকায় আসতে পারে। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় নিয়ে আসা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি বাংলাদেশের জনগণ বিশ্বচ্যাম্পিয়নকে দেখতে পারবে এবং সেও বাংলাদেশে আর্জেন্টিনার উন্মাদনা উপভোগ করবে’।

আরও পড়ুন : আফগানদের বিপক্ষে খেলবে সেরা দল

প্রসঙ্গত, বিশ্বকাপজয়ী তারকা এই ফুটবলার আসছেন ভারতের কলকাতায়। শতদ্রু দত্ত ফাউন্ডেশনের সিটি অফ জয় নামক প্রচারণার অংশ হিসেবে ভারতে দুই দিন থাকবেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার বিজয়ী এই ফুটবলার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা