ছবি-সংগৃহীত
খেলা

ফের কোয়াবের নেতৃত্বে দুর্জয়-দেবব্রত

ক্রীড়া প্রতিবেদক : বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবারো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেবব্রত পাল।

আরও পড়ুন : আফগানদের বিপক্ষে খেলবে সেরা দল

বার্ষিক সাধারণসভা (এজিএম) ও কাউন্সিলকে ঘিরে হোম অব ক্রিকেটে বসেছিল ক্রিকেটারদের মিলনমেলা। প্রতিষ্ঠার পর এই প্রথম আনুষ্ঠানিক এজিএম ও কাউন্সিল ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শনিবার (২০ মে) এজিএম ও কাউন্সিল হলেও পুরোনো নেতৃত্বেই আস্থা জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠনটির উপস্থিত সদস্যরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় আয়োজিত হয় এই নির্বাচন।

সকাল সাড়ে ১১টায় এজিএম শুরু হয়। এজিএমের কার্যক্রম শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি কোয়াব সংশ্লিষ্ট সকলকে সংগঠনে আরও সময় দেওয়ার আহ্বান করেন।

পাপন বলেন, ‘এই সব জায়গাতেও কিন্তু অনেক সময় দিতে হয়। এইসব সংগঠনে সময় না দেওয়া হলে চালানো কঠিন। তাই আমি বলবো যারাই আছেন সময় দেওয়া আরও বাড়াতে হবে।’

আরও পড়ুন : আইপিএলে সেঞ্চুরির শীর্ষে কোহলি

বিসিবি সভাপতির বক্তব্য শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আনুষ্ঠানিকভাবে কোয়াবের প্রেসিডেন্ট-সেক্রেটারি হিসেবে দুর্জয়-দেবব্রতর নাম প্রস্তাব করেন। উপস্থিত সকলের সায় পেয়ে টিটু পুনরায় সভাপতি হিসেবে দুর্জয় ও সেক্রেটারি হিসেবে দেবব্রতর নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেটারদের মধ্য থেকে কেউ নেতৃত্বে আসতে চাইলে নাম দেওয়ার আহ্বান করা হয়েছিল, কিন্তু কেউ সাড়া না দেওয়ায় দুর্জয়-দেবব্রতর নাম প্রস্তাব করা হয়। শেষ পর্যন্ত তারাই নির্বাচিত হন।

এর আগে কোয়াবে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ছিল না। এখন থেকে পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটরাররা কোয়াবের সদস্য হিসেবে সবধরণের সুযোগ-সুবিধা পাবেন। এজিএম ও কাউন্সিলে উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বেশ কয়েকজন নারী ক্রিকেটার।

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

পুনরায় প্রেসিডেন্ট হয়ে দুর্জয় বলেন, ‘আমাদের কাজ করার যে পরিধি সেটা একই থাকবে। কিন্তু সেটার সঙ্গে নতুন সংযোজন করব। আমরা কিছু অনুরোধ বা দাবি আজকেও তুলেছি মাননীয় বোর্ড সভাপতির কাছে। যেগুলো ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট। সেগুলোকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য।

নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল ২০১৪ সাল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আছেন। নতুন মেয়াদের আরও চার বছর দায়িত্ব পালন করবেন তারা। তবে পুর্নাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

কাশি কমাতে লবঙ্গ ব্যবহার করতে চান? জানুন ব্যবহার পদ্ধতি

সর্দি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে হওয়া কাশি অনেক সময় দৈনন...

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর 

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে...

বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে চাই: আর্জেন্টিনা কোচ

বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাত...

মাতৃত্বের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত সামান্থা

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা