ছবি-সংগৃহীত
খেলা

প্রস্তুতি ক্যাম্প শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক : আসন্ন আফগান সিরিজের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

আরও পড়ুন : মেসি আসছেন চলে যাবেন, এটাই নিয়ম!

আজ সোমবার (২৯ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাথমিক দল নিয়ে শুরু হয়েছে প্রথম দিনের ক্যাম্প।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন , ‘আমাদের ২৬ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে। পাঁচজন অন্তর্ভুক্ত রয়েছে এ টিমে। বাদবাকি সবাই ছিল (ক্যাম্পে)।’

তবে মাহমুদউল্লাহর না থাকার কারণ সরাসরি বলেননি নাফিস, ‘না থাকলেতো (মাহমুদউল্লাহ) আপনারা প্র‍্যাকটিসেই দেখতেন। আমার মনে হয় প্রশ্নটা সিলেক্টরদের জন্য।’

আরও পড়ুন : পদত্যাগপত্র পাঠিয়েছেন ছোটন

প্রথম দিনের ক্যাম্পে লাল বল-সাদা বল দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন সেরেছেন তামিম ইকবালরা। প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পথাস। প্রধান কোচ হাথুরিসিংহের ঢাকায় আসার কথা রয়েছে ৩ জুন।

২৬ জনের এই প্রাথমিক দল থেকে তিন সংস্করণের দল বাছাই করা হবে। ৫ জন সিলেটে ‘এ’ দলের সিরিজে থাকায় তারা আজ যোগ দেননি।

প্রথমে দেওয়া হবে টেস্ট দল। ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকায় সেই টেস্টে লিটন দাস নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : ‘এ’ দলে মুমিনুলসহ ৬ ক্রিকেটার

এদিকে সূত্র বলছে, সিরিজ শুরুর আগেই বিসিবি থেকে ছুটি নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ঠিকঠাক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে তার দেশ ছাড়ার কথা রয়েছে অভিজ্ঞ এ ব্যাটারের। তবে ওয়ানডে সিরিজ চলাকালীনই আগামী ৫ জুলাই দেশে ফিরতে পারেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা