ছবি-সংগৃহীত
খেলা

পদত্যাগপত্র পাঠিয়েছেন ছোটন

ক্রীড়া প্রতিবেদক : বাফুফের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন।

আরও পড়ুন : বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

আজ (সোমবার) দুপুরে পদত্যাগপত্র প্রেরণ করেছেন সাবিনাদের কোচ।

বিষয়টি নিশ্চিত করে ছোটন বলেন, ‘আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের চেয়ারপারর্সনের কাছে আমি মেইল দিয়েছি'।

গত শুক্রবার (২৬ মে) মেয়েদের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছিলেন ছোটন। পরে বাফুফে থেকে তাকে ফেরানোর চেষ্টা করেও পারেনি। এমনকি ওই ঘোষণার পর তিনি নারী ফুটবলারদের অনুশীলনেও যোগ দেননি।

আরও পড়ুন : পদত্যাগ করছেন সাফজয়ী কোচ

অনেক আলোচনার পর শেষ পর্যন্ত বিচ্ছেদই হয়ে গেলো বাফুফে এবং ছোটনের। সে সঙ্গে শেষ হয়ে গেলো দেশের নারী ফুটবলের সঙ্গে ছোটনের অধ্যায়। তবে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন না করলেও ক্লাব ফুটবলে কোচিং করাবেন বলেছেন।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বরাবর লেখা ছোটনের এই পদত্যাপত্র বাফুফে এরই মধ্যে পেয়েছে। ইমরান হোসেন তুষার ও মাহফুজা আক্তার কিরণ দুইজনই বলেছেন, তারা ছোটনের পদত্যাগপত্র মেইলে পেয়েছেন। এ নিয়ে বিকেলে জরুরি সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি।

আরও পড়ুন : বাফুফের ডাকে সাড়া দিচ্ছেন না ছোটন

নারী দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আনুষ্ঠানিকভাবে ক্লান্তির কথা বললেও ছোটনের মনে রয়েছে অসন্তোষ ও অপ্রাপ্তি। ছোটনের হাত ধরে নারী দলের এত সাফল্যের পরও তার সঠিক মূল্যায়ন সেভাবে হয়নি। আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি আরো কয়েকটি বিষয়েও অসন্তুষ্টি রয়েছে তার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা