ছবি-সংগৃহীত
খেলা
আইপিএল ফাইনাল

গুজরাটকে ব্যাটিংয়ে পাঠাল চেন্নাই

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়াল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএলের ফাইনাল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন : মেসি আসছেন চলে যাবেন, এটাই নিয়ম!

আজ (সোমবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

গতকাল (রোববার) বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ফাইনাল। খেলা গড়িয়েছে রিজার্ভ ডেতে। তবে আজও বৃষ্টির শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আহমেদাবাদে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে।

আইপিএলে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দুই দলই। ধোনির চেন্নাই আইপিএলের দ্বিতীয় সফল দল। মুম্বাইয়ের (সর্বোচ্চ পাঁচবার) পর চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। ১৬তম আইপিএলে দশম বার ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে চার বার জিতেছে। অর্থাৎ বাকি ছয়বার হারতে হয়েছে ধোনিদের।

আরও পড়ুন : প্রস্তুতি ক্যাম্প শুরু টাইগারদের

অন্যদিকে, গেল বছর আইপিএলের ফ্র্যাঞ্চাইজির লিস্টে নাম লিখিয়ে প্রথম বছরেই শিরোপা ঘরে তুলেছিল গুজরাট টাইটান্স। এবারো শিরোপার হাতছানি তাদের সামনে। টানা দু’বার আইপিএল ফাইনাল খেলবেন হার্দিক পান্ডিয়ারা।

এদিকে, আইপিএল-২০২৩ চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশাল অঙ্কের প্রাইজমানি। ফাইনালে বিজয়ী দল দল পবে ২০ কোটি রূপি তথা ২৬ কোটি টাকা। আর রানার্স-আপ দল পাবে ১৩ কোটি রূপি তথা ১৭ কোটি টাকা।

আরও পড়ুন : ফাইনালে বৃষ্টি বাধা, টসে বিলম্ব

গুজরাট টাইটান্স একাদশ :
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা।

চেন্নাই সুপার কিংস একাদশ :
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা