ছবি-সংগৃহীত
খেলা

বড় হারে সিরিজ শুরু যুবাদের

স্পোর্টস রিপোর্টার : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান যুবাদের কাছে বড় ব্যাবধানে হারল বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১৬৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ও ৭৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা।

আরও পড়ুন : সরাসরি খেলা দেখায় কাটলো শঙ্কা

আজ শনিবার (৬ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় সিরিজের প্রথম ম্যাচ।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেই ধস নামে বাংলাদেশের যুবা ব্যাটিং লাইনআপে। পাক পেসার আমির হাসানের তোপে স্বাগতিক শিবির ছিল দিশাহীন। ডানহাতি এই পেসার একাই বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে রেখেছিলেন। ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার আশিকুর রহমানকে (২) ফিরিয়ে উইকেট পতনের শুরু করেন আমির। শেষ পর্যন্ত থামেন ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করে।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন মেসি

প্রথম পাঁচ ব্যাটারের চারজনই ফেরেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগে। তবে আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন মাহফুজুর রহমান রাব্বি। এক প্রান্ত আগলে রেখে তিনি ক্রিজে ছিলেন শেষপর্যন্ত। ৮টি চার ও ২টি ছয়ের মারে ১০০ বলে ৭০ রান করেন রাব্বি। এ ছাড়া আদিল বিন সিদ্দিক ২৩, পারভেজ রহমান জীবন ১৯ ও ওয়াসি সিদ্দিক ১৫ রান করেন।

আমিরের ৫ উইকেট শিকারের পাশাপাশি ১টি করে উইকেট শিকার করেন মুহাম্মদ ইসমাইল, আলি আরশাদ, আজমল খান ও ওবায়েদ শহীদ।

১৬৬ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয় নিশ্চিত করে সফরকারীরা। আজান আওয়াইস-শাহজাব খান ওপেনিং জুটিতে যোগ করেন ১৪৮ রান। ১১৬ বলে সর্বোচ্চ ৮৩ রান করে শাহজাব ফিরলে পাকিস্তান একমাত্র উইকেটটি হারায়।

আরও পড়ুন : ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর

শাহজাবের বিদায়ের পর আর কোনো বিপদ ঘটেনি পাকিস্তান শিবিরে। আজান ৬৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৩ রানে অপরাজিত ছিলেন শ্যামল হাসান। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন মাহফুজুর রহমান রাব্বি।

এই হারে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছিয়ে গেলো ১-০ ব্যবধানে। চট্টগ্রামের একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১১ মে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা