ছবি-সংগৃহীত
খেলা

ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। বয়স মাত্র ২৮ হলেও এরই মধ্যে পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন হয়ে গেছেন তিনি। তার ব্যাটের দুর্দান্ত ধারাবাহিকতা হার মানাবে যে কাউকে। সাদা বলের ক্রিকেটে বর্তমান বিশ্বে বাবরের মানের ব্যাটার খুব কমই আছেন।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন মেসি

শুক্রবার (৫ মে) ডানহাতি এই ব্যাটার এক ম্যাচে গড়েছেন দু'দুটি বিশ্বরেকর্ড। ওয়ানডে দ্রুততম ৫ হাজার রান স্পর্শ করে তিনি ভেঙে দেন হাশিম আমলার রেকর্ড। পাঁচ হাজার রান করতে স্রেফ ৯৭ ইনিংস খেলতে হয়েছে বাবরকে। এছাড়া দ্রুততম ১৮ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।

তাইতো সাবেক ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ এই ডানহতি ব্যাটার। এবার বাবরকে ডন ব্র্যাডম্যানের সাথে তুলনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবি প্রধান রমিজ রাজা।

তিনি বলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

জনপ্রিয় এই ধারাভাষ্যকার আরো বলেন, ‘এমন পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও টেম্পারামেন্ট। তার কৌশলগত কোনো সমস্যা নেই। সেটা ঘাসের উইকেট হোক কিংবা করাচির মতো উইকেট, যেখানে বোলররা সংগ্রাম করে, তেমন উইকেট হোক।’

শুধু খেলোয়াড় হিসেবে নয় অধিনায়ক হিসেবেও দারুন সাফল্য পেয়েছেন বাবর। তার অধিনায়কত্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান। দলের এমন সাফল্যে বাবরের অবদানকেই বড় করে দেখছেন রমিজ রাজা।

আরও পড়ুন : বৃষ্টি বাধায় পণ্ড প্রস্তুতি ম্যাচ

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান সংগ্রহ করেছে। সে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পেছনে ফেলেছে, যা অনেক বড় অর্জন। পাকিস্তানে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কারণও কিন্তু সে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা