সংগৃহীত ছবি
খেলা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার টাইগরদের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (২১ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ তুলে টাইগাররা। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন তাওহীদ হৃদয়।

১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র। স্টিভেন টেলর আর মোনাক প্যাটেল ১৯ বলে তুলে দেন ২৭ রান। শরিফুল ইসলামের বলে টেলর শট খেললে হাতে লেগে ননস্ট্রাইকের স্টাম্প ভেঙে যায়। ভাগ্যগুণে মোনাকের (১০ বলে ১২) উইকেট নিয়ে জুটি ভাঙে বাংলাদেশ।

আরও পড়ুন : এলপিএলে দল পাননি তামিম

তবে টেলর আর আন্দ্রেস গুস দ্বিতীয় উইকেটে আবার ভয় ধরান। ৩২ বলে তারা যোগ করেন ৩৮ রান। এক উইকেটেই ৬৫ রান তুলে ফেলেছিল যুক্তরাষ্ট্র। সেখান থেকে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান বোলাররা। ১৩ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। এর মধ্যে দুটি উইকেট মোস্তাফিজুর রহমানের, একটি নেন রিশাদ হোসেন।

১৮ বলে ২৩ করে গুস হন রিশাদের শিকার। মোস্তাফিজ সাজঘরে ফেরান টেলর (২৯ বলে ২৮) আর অ্যারন জোনসকে (১২ বলে ৪)। ১০ বলে ১০ করে নিতিশ কুমার উইকেট দেন শরিফুলকে। একশর আগে (৯৪ রানে) ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। মাথার ওপর রানের চাপ বাড়তে থাকে।

সেখান থেকে রান তাড়ায় দারুণভাবে ছুটেছে যুক্তরাষ্ট্র। মোস্তাফিজ-শরিফুলদের পিটিয়ে ২৮ বলে ম্যাচ জেতানো ৬২ রানের জুটিতে হারমিত সিং আর কোরি অ্যান্ডারসন ম্যাচটা বের করে নিয়ে আসেন। হারমিত ১৩ বলে ৩৩ আর অ্যান্ডারসন ২৫ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে।

আরও পড়ুন : ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

মোস্তাফিজ ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪১ রান। শেষ দুই ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ২৪। ১৯তম ওভারে মোস্তাফিজ ১৫ রান দিলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। শরিফুল ৪ ওভারে ৩১ রানে একটি, রিশাদ ২ ওভারে ১৬ রানে নেন দুটি উইকেট। সাকিব ৩ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা