সংগৃহীত ছবি
খেলা

এলপিএলে দল পাননি তামিম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিম ইকবাল। সর্বশেষ বিপিএলে বরিশালকে শিরোপা জিতিয়ে নিজেও হয়েছেন টুর্নামেন্ট সেরা। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে দল পাননি তামিম।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এলপিএলের নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার বা ৩৩ লাখ টাকারও বেশি। তবে তার নাম উঠলে কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিতই থেকে যান তামিম।

শুধু তামিম নন, নিলামে নাম ওঠা সত্ত্বেও অবিক্রিত থেকে গেছেন এক ঝাঁক ক্রিকেটার। গত আসরে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তাওহীদ হৃদয়। একটা পর্যায়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবে জাফনা কিংসের হয়ে খেলা এই ক্রিকেটার লঙ্কান লিগের এবারের আসরে দল পাননি।

আরও পড়ুন : ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

এলপিএলের নিলামে এবার নাম আছে আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও জাকির হাসানের।

তাদের মধ্যে লিটন ও শরিফুলের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। হৃদয় ও শান্তর ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার। আর মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার।

আরও পড়ুন : প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা