ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

সরাসরি খেলা দেখায় কাটলো শঙ্কা

স্পোর্টস রিপোর্টার : আগমী ৯ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তবে ম্যাচগুলো সরাসরি দেখাতে এতদিন আগ্রহ প্রকাশ করেনি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান। ফলে শঙ্কা তৈরি হয় বাংলাদেশে টিভিতে খেলা দেখায়। অবশেষে কেটে গেছে সেই শঙ্কার মেঘ।

আরও পড়ুন : ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর

শনিবার (৬ মে) সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছে 'প্রিমিয়ার স্পোর্টস'। এ তথ্য নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

তবে পুরো বিশ্বব্যাপী কোন কোন চ্যানেল সম্প্রচার করবে সেটা এখনও জানা যায়নি। তাই বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখা যাবে, সেটাও জানা যায়নি। শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত জানাবে আইরিশ বোর্ড।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন মেসি

এরআগে গত ৪ মে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন টিভিতে খেলা দেখানোর বিষয়ে বলেছিলেন, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা