সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ত্বকে সুগন্ধি মাখলে যেসব ক্ষতি হতে পারে

লাইফস্টাইল ডেস্ক: বাইরে বের হওয়ার আগে সবশেষে অনেকে সরাসরি ত্বকে সুগন্ধি মাখেন। মিষ্টি গন্ধের সুগন্ধির ঘ্রাণে মন থাকে চনমনে। আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু ত্বকে সরসরি পারফিউম ব্যবহার করে অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

আরও পড়ুন: ক্লান্ত লাগার ৫ কারণ

বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে সরাসরি পারফিউম ব্যবহার করলে নানা ধরনের সংক্রমণের হতে পারে। ত্বকের যে যায়গায় সরাসরি সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা হয়, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। পারফিউমে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা দ্রুত শোষণ করে। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক।এমনকি এতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রগুলোকে প্রভাবিত করতে পারে। নিয়মিত ত্বকে পারফিউম ব্যবহার করলে ত্বকে দেখা দিতে পারে ঘা। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল তারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

পারফিউমে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক। এসব রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। যার প্রভাবে স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। অনেক পারফিউমে প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোলের মতো নানা যৌগ উপাদান থাকে। এসব উপাদান অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে। এমনকি দেখা দিতে পারে অ্যালার্জি।

সুগন্ধি মাখার নিয়ম হচ্ছে- আপনার চারপাশে স্প্রে করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এ ছাড়া হাতের কবজি, কানের লতি ও ঘাড়ে অল্প পরিমাণে স্প্রে করে নিতে পারেন। সেক্ষেত্রে সুগন্ধি দেওয়ার সময় শরীর থেকে ৫-৭ ইঞ্চি দূরত্ব বজায় রাখা ভালো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা