সংগৃহীত
খেলা

মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান।

শনিবার (৪ মার্চ) মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

আরও পড়ুন : প্রীতি ম্যাচ খেলতে ডাক পেলেন মেসি!

সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন। সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে জার্সিতে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

আরও পড়ুন : বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ

ডিপিএলের গত মৌসুমেও সাকিব খেলেন মোহামেডানের হয়ে। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় আর খেলতে পারেননি সাকিব।

পরে অবশ্য মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলেছিলেন।

আরও পড়ুন : ব্রাজিল দলে নেইমার নেই, থাকছে চমক!

গত কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ডিপিএলে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের দলেই খেলবেন সাকিব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা