ছবি : সংগৃহিত
খেলা

প্রীতি ম্যাচ খেলতে ডাক পেলেন মেসি!

স্পোর্টস নিউজ ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছেন কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। চলতি মাসের শেষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন তিনি।

আরও পড়ুন : বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ

আসন্ন প্রীতি ম্যাচের জন্য স্কালোনির ৩৫ সদস্যের আর্জেন্টাইন দলে রয়েছেন কাতার বিশ্বকাপের শিরোপা জয়ী ২৬ খেলোয়ার।

২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল ফুটবল জাদুকর মেসির আর্জেন্টিনা।

সম্প্রতি এক শ’ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যাওয়া এনজো ফার্নান্দেজ, ম্যানচেস্টার ইউনাইটডের সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ ও এ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজও প্রীতি ম্যাচের দলে জায়গা ধরে রেখেছেন। ফিফা বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় সেরা মনোনীত হয়েছে মার্টিনেজ।

আরও পড়ুন : ব্রাজিল দলে নেইমার নেই, থাকছে চমক!

এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারা ভিয়ারিয়ালের গিওভান্নি লো সেলসো দলে ফিরেছেন। দ্বিতীয়বারের মত স্কালোনির দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের টিনএজার আলেহান্দ্রো গারনাচো।

জাতীয় দলের জার্সি গায়ে এখনো তার অভিষেক হয়নি। ইউনাইটেডের হয়ে এ মৌসুমে ২৭টি ম্যাচ খেলেছেন গারনাচো, যার মধ্যে ১০টিতে ছিলেন মূল একাদশে। গোল করেছেন চারটি।

গত বুধবার (১ মার্চ) ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এফএ কাপের শেষ ষোলর ম্যাচে ৩-১ গোলে জয়ী হয় রেড ডেভিলসরা। এরিক টেন হাগের দলের হয়ে শেষ গোলটি করেছেন গারনাচো।

আরও পড়ুন : চট্টগ্রামের উদ্দেশ্যে তামিমের দল

এছাড়া সিনিয়র দলে এখনও খুব এটা সুযোগ না পাওয়া তরুণদের মধ্যে এবারের জাতীয় দলে যার ডাক পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোন (২০) ও ব্রাইটন এবং ইন্টার মিলানের দুই অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্ডো বুনানোত্তে (১৮) ও ভ্যালেন্টিন কারবোনি (১৭)। এই দু’জন মিলে ইউরোপীয়ান ক্লাবগুলোর হয়ে ১০টি ম্যাচ খেলেছেন।

স্বাগতিক আর্জেন্টিনা আগামী ২৩ মার্চ রাজধানী বুয়েন্স আয়ার্সে পানামাকে আতিথ্য দিবে। পাঁচদিন পর সান্তিয়ানো ডেল এস্তেরোতে কুরাকাওয়ের মুখোমুখি হবে।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিল ৩৫ বছর বয়সী মেসি হয়তোবা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন। কিন্তু কিংবদন্তি মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সতীর্থদের সাথে আরও কিছু ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন : শেয়ার কারসাজিতে ফের সাকিব!

৩৫ সদস্যের আর্জেন্টাইন স্কোয়াড :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : হুয়ান ফয়েথ, গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রেমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুন, লটারো ব্লাঙ্কো।

আরও পড়ুন : এক ম্যাচ আগেই সিরিজ হারলো তামিমরা

মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিকম পেরোন, এক্সেকুয়েল পালাকিওস, রডরিগো ডি পল, ফাকুন্ডো বুনানোত্তে, থিয়াগো আলমাডা, গিওভান্নি লো সেলসো, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার।

ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা