ছবি : সংগৃহিত
খেলা

ব্রাজিল দলে নেইমার নেই, থাকছে চমক!

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২৩ সদস্যের দলে নাম নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। তাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন অন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেস। প্রীতি ম্যাচে দলের অনেক চমক রেখেছেন তিনি।

আরও পড়ুন : চট্টগ্রামের উদ্দেশ্যে তামিমের দল

আগামী ২৫ মার্চ তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এদিকে গোড়ালির চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় নেইমার দলে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

লাসমার জানান, দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।

আরও পড়ুন : শেয়ার কারসাজিতে ফের সাকিব!

ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার থাকছেন না ২৩ সদস্যের এই দলে।

এছাড়া তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদেরও এই দলে নেওয়া হয়নি। থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুসও চোটের কারণে দলে নেই।

গত ফেব্রুয়ারিতে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ দলে রাখেননি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও।

আরও পড়ুন : এক ম্যাচ আগেই সিরিজ হারলো তামিমরা

কাতার বিশ্বকাপ শেষে ৩ মাসেরও বেশি সময় পর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

প্রীতি ম্যাচে ব্রাজিলের ২৩ সদস্যের দল :

গোলরক্ষক : এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকায়েল (অ্যাথলেটিকো পারানায়েন্স), ওয়েভারটন (পালমিরা)

ডিফেন্ডার : আর্থুর (অ্যামেরিকা), এমারসন রয়েল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), রবার্ত রেনান (জেনিত)

আরও পড়ুন : মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেগা (পালমিরা)

ফরোয়ার্ড : অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমিরা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রোকি (অ্যাথলেটিকো পারানায়েন্স)

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা