ছবি: সংগৃহীত
খেলা

এক ম্যাচ আগেই সিরিজ হারলো তামিমরা

স্পোর্টস ডেস্ক: ছুটির দিন হওয়ায় দর্শকের কমতি ছিলো না মিরপুরে। তবে হতাশা নিয়ে ফিরতে হলো দর্শকদের। সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগাররা রেকর্ড ৩২৭ রানের টার্গেটে নেমে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ১৯৪ রান করে। ফলে ১৩২ রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংলিশরা।

আরও পড়ুন: রানের পাহাড় গড়ল ইংল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াইটা চালাতে পারলেও সিরিজ বাঁচানোর ম্যাচে আজ তার ছিঁটেফোটাও দেখা যায়নি।

টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নিয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধুনো করলেন ইংল্যান্ড এর ব্যাটসম্যানরা।ইংলিশ ওপেনার জেসন রয়ের ঝোড়ো সেঞ্চুরির (১৩২) পর ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক জস বাটলারও (৭৬)। আর শেষ দিকে চড়াও হলেন মঈন আলি (৪২) ও স্যাম কারান (৩৩)।পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।

আরও পড়ুন: জোড়া আঘাতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

টার্গেট তাড়া করতে নেমে ১ রানে দুই উইকেট কিংবা ৯ রানের মাথায় ৩ উইকেট হারানোর পর সেখান থেকে ঘুরে দাঁড়ানো টাইগারদের জন্য মিরাকল ছাড়া কিছুই না।
সাকিব আল হাসান (৫৮) ও তামিম (৩৫) মিলে রানের ধ্বংসস্তূপে ফুল ফোটানোর চেষ্টা চালালেও দুজনই ফিরে গেছেন। বরাবরের মতো ব্যর্থ বাকিরাও। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ পরাজয়ের বার্তা পেয়ে গেল স্বাগতিক টাইগাররা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা