ছবি : সংগৃহিত
খেলা

বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বর্তমানে বাংলাদেশ অনেক শক্তিশালী দল। নিজেদের পারফরম্যান্সে সেটা বারবারই জানান দিয়েছে টাইগাররা। আসন্ন ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিয়েও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আরও পড়ুন : খেলাকে কেন্দ্র করে ৭ জনকে গুলি করে হত্যা!

এবার প্রত্যাশার পারদে হাওয়া দিয়ে ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আশাবাদ ব্যক্ত করে বললেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআইয়ের সাবেক এই প্রধান কর্তা বলেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। (বাংলাদেশকে নিয়ে) কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য থাকে আর ফর্ম থাকে। আপনাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে, তারা কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।’

আরও পড়ুন : ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় সেবার ভারতের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল লাল সবুজের দল।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএনসিসি মেয়র কাপের উদ্বেধনের পর রাতে একটি ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আরও পড়ুন : ফিরে আসার তাড়না সবসময়ই ছিল

শুক্রবার সকালে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর দুপুরে যোগ দেন বিসিবি প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্নভোজে।

একদিনের সফরে ঢাকায় আসা সৌরভ আজ শুক্রবার বিকেলের ফ্লাইটে ভারত চলে যাবেন।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা