খেলা

খেলাকে কেন্দ্র করে ৭ জনকে গুলি করে হত্যা!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলে পুল খেলায় হার নিয়ে হাসাহাসি করায় বন্দুক বের করে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। নৃশংস ওই ঘটনায় এক মেয়ে শিশুসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের।

আরও পড়ুন: ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মাতো গ্রোসো প্রদেশের সিনপ শহরে। ঘটনাটি ধরা পড়েছে ওই পুল হলে থাকা সিসিটিভি ক্যামেরায়। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন সবাই।

এই ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুল হলের টেবিলের চারপাশে রয়েছেন কয়েকজন। একজনকে পুল খেলতে দেখা যায়। এসময় এক ব্যক্তি বন্দুক উঁচিয়ে তাকে সরিয়ে নিয়ে এলেন সবাই যেখানে বসেছিলেন সেখানে।

তারপর ভিডিওতে দেখা যায়, অপর এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে বন্দুক বের করে নিয়ে এলেন। উপস্থিত লোকদের ওপর নৃশংসভাবে এলোপাতাড়ি গুলি চালালেন ওই ব্যক্তি। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন অনেকেই।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

জানা গেছে, খেলাকে কেন্দ্র করে গুলির এ ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর এতগুলো প্রাণ ঝরে গেছে মাত্র ১০ সেকেন্ড সময়ের মধ্যে।

দুই খুনি নাম জানিয়েছে পুলিশ। তারা হলেন, ৩০ বছর বয়সী এডগার রিকার্ডো ডি অলিভেইরা এবং ২৭ বছরের ইজেকিয়াস সুজা রিবেইরো। তারা এখনো পলাতক রয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের সঙ্গে বাজি ধরা ব্যক্তি। এছাড়া আরও আছেন ওই পুল হলের মালিক এবং ১২ বছরের এক মেয়ে শিশুও। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

ব্রাজিলের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলিভিয়েরা একটি গেমে হেরে যান। সেই গেমের জন্য চার হাজার রিয়াস (ব্রাজিলের মুদ্রা) বাজি ধরেছিলেন। ফের তিনি বাজি ধরেন এবং হেরে যান। তখন বাকিরা বিষয়টি নিয়ে হাসাহাসি করেছিলেন বলে অভিযোগ। সেই রাগেই অভিযুক্তরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা