খেলা

আর্সেনালের রোমাঞ্চকর জয়

স্পোর্টস নিউজ ডেস্ক: পুরো ম্যাচ জুড়েই লড়াই হয়েছে বেশ। গোল-পাল্টা গোল। সমতা ফিরলো। এরপর অ্যাস্টন ভিলা একবার সুযোগ পায়, তো আরেকবার আর্সেনাল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো গানাররা। ছয় গোলের থ্রিলার ৪-২ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে ফিরলো তারা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ভিলা পার্কে শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত সময়ের দুই গোলে অ্যাস্টন ভিলাকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে শীর্ষস্থান আবার ফিরে পেলো মিকেল আর্তেতার শিষ্যরা। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিচে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা আর্সেনালকে এক বিন্দুও ছাড় দেয়নি অ্যাস্টন ভিলা। উল্টো ৬১ মিনিট পর্যন্ত ২-১ গোলের লিড ধরে রেখেছিল কৌতিনহো-ওয়াটকিন্সরা।

পাঁচ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় ভিলা। বুকায়ো সাকার গোলে সমতা ফেরায় আর্সেনাল। আধঘণ্টা যেতে ফিলিপ্পে কৌতিনিয়ো আবার স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর এক ঘণ্টার মাথায় ওলেক্সান্দার জিনচেঙ্কোর গোলে আর্সেনাল স্কোর ২-২ করে। শেষ মুহূর্তে জর্জিনহোর শট ক্রসবারে লেগে ফিরে এসে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের মাথায় লেগে আত্মঘাতী গোল, তাতে জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।

আরও পড়ুন : ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলারের লাশ উদ্ধার

ওখানেই শেষ নয়, একেবারে শেষ মুহূর্তে কর্নার কিক পায় ভিলা। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আর্সেনালের বক্সে আসেন মার্তিনেজ। বল বিপদমুক্ত হলে কাউন্টার অ্যাটাকে যায় আর্সেনাল। অ্যাস্টন ভিলার গোল পোস্ট তখন ফাঁকা! অনায়াসেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা