ছবি-সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর জয় লঙ্কানদের বিপক্ষে জয় পেল বাঘিনীরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

আরও পড়ুন : প্রথম ম্যাচে বৃষ্টির হুমকি

মঙ্গলবার (৯ মে) দিনের শুরুতে প্রথমে ব্যাট করে ১৪৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার সেরা ৭৫ রানে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

কলম্বোয় আজ দিনের শুরুতে চামারি আতাপাত্তুর ৩৮ এবং মাধাবীর ৪৫ রানে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল লঙ্কান মেয়েরা। এরপর নিলাক্ষী ডি সিলভা করেন ২৯ রান। তবে এরপর আর দলের হয়ে কেউ তেমন রান করতে না পারায় লঙ্কান নারীদের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেন ফাহিমা খাতুন। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন সুলতানা খাতুন, ফারিহা তৃঞ্চা, নাহিদা আক্তার এবং রাবেয়া খান।

আরও পড়ুন : দলে দু’জন ‘জেনুইন অলরাউন্ডার’

১৪৬ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না বাঘিনীদের। ব্যক্তিগত ৫ রানেই বিদায় নেন দলের ওপেনার শামীমা সুলতানা। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রুবায়া হায়দায়ও। তিনি ফেরেন ফেরেন মাত্র ৯ রান করে। এরপর তিন নম্বরে নামা সোবহানা মুস্তারিকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তবে দলীয় ৭৪ রানে এই দুই ব্যাটারের জুটি ভেঙে যায়। ব্যক্তিগত ১৭ রান করেই ফিরে যান সোবহানা। তবে একপ্রান্ত আগলে রেখে তখনও লড়ছিলেন জ্যোতি, তার সঙ্গে যোগ দেন রিতু মনি। সেই জুটিতে একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশ জয়ের দিকেই এগোতে থাকে।

হাফসেঞ্চুরি তুলে নেওয়া জ্যোতিকে যোগ্য সঙ্গ দিয়ে যান রিতু। তবে শেষদিকে ম্যাচ কঠিন হয়ে পড়ে সফরকারীদের জন্য। কারণ ২ ওভারে তখন দরকার ছিল ২৫ রান। ১৯তম ওভারে ১৭ রান নিয়ে সেই চ্যালেঞ্জ সহজ করে তোলেন জ্যেতিরা। ফলে শেষ ওভারে প্রয়োজন হয় ৮ রান।

আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

শেষ ওভারের প্রথম বলেই চার মারেন রিতু। এরপর সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে গিয়ে দুই রান দেন জ্যোতি। নাটকীয়তার তখনও কিছুটা বাকি। ব্যাক্তিগত ৩৩ করা রিতু রান আউটের ফাঁদে পড়েন। অবশ্য তখন জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার। শেষ দুই বলে ১ রান প্রয়োজন হলে জ্যোতি সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫১ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন টাইগ্রেস অধিনায়ক।

শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবধোনি, কেউয়া কাভিন্দি ও ওশাদি রানাসিঙ্গে।

একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১১ মে। এই ম্যাচ জিততে পারলে সিরিজ নিজেদের করে নেমে বাংলাদেশের মেয়েরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা