খেলা

ক্রিকেটকে বিদায় বললেন মর্গ্যান

স্পোর্টস ডেস্ক : অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মর্গ্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই কিন্তু খেলে যাচ্ছিলেন ঘরোয়া লিগগুলোতে। এবার সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার।

আরও পড়ুন: ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইংলিশদের ৪৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০১৯ সালে তারই নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর গত বছর জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মর্গ্যান। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানেন তিনি। তবে নিয়মিতই খেলছিলেন ঘরোয়া লিগ।

এবার সব ধরনের ক্রিকেট থেকে সরে দাড়ালেন তিনি, যার শুরু হয়েছিল ২০০৩ সালে আয়ারল্যান্ডের হয়ে। পরে চলে আসেন ইংল্যান্ডে। মিডলসেক্সের হয়ে ২০০৫ সালে অভিষেক হয় লিস্ট এ ক্রিকেটে। ক্লাবটির হয়ে গত মৌসুমে ভাইটালিটি ব্লাস্টে শেষবার খেলেছেন তিনি।

আরও পড়ুন: হারে বিশ্বকাপ শুরু মেয়েদের

বিদায় জানানোয় এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে ম্যাচটিই তার জীবনের শেষ ক্রিকেট ম্যাচ হয়ে থাকবে।

বিবৃতিতে মরগান বলেন, আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।

মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গে ঠিকই যুক্ত থাকছেন মরগান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করে যাবেন তিনি। এছাড়া ভালো সুযোগ পেলে কোচ হিসেবেও দেখা যেতে পারে ইংলিশদের সাবেক অধিনায়ককে।

আরও পড়ুন: শামিম ঝড়ে রংপুরের জয়, বরিশালের বিদায়

এ প্রসঙ্গে মর্গ্যান বলেন , ‘যদিও আমি আমার খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানছি, কিন্তু আমার এখনো বিশ্বাস এই ক্রিকেটের সঙ্গেই জড়িত থাকবো, সেটা আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাভাষ্যকার বা বিশ্লেষক হিসেবে। আমি অধীর অপেক্ষায় আছি ভবিষ্যতে কী হয় দেখার জন্য।’

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা