খেলা

ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আচরণবিধি ভাঙ্গায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। এ জন্য তাকে ম্যাচ ফি'র ৩০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

আরও পড়ুন: হারে বিশ্বকাপ শুরু মেয়েদের

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন সুজন। ম্যাচ শেষে দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল তাকে এই শাস্তি দেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্যকার লীগ পর্বের শেষ ম্যাচে এই ঘটনা ঘটে। এ ‍দিন রান তাড়া করতে নেমে ব্যাটারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে জয় পায় খুলনা। কিন্তু ম্যাচের উত্তেজনাপূর্ণ সময়ে টিভি ক্যামেরায় দেখা যায় ড্রেসিংরুমে দাঁড়িয়ে সুজন ধূমপান করছেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । এরপর খুলনার এই কোচকে নিয়ে চলতে থাকে নানা সমালোচনা।

আরও পড়ুন: শামিম ঝড়ে রংপুরের জয়, বরিশালের বিদায়

এছাড়া রংপুর রাইডার্সের মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে পৃথক তিনটি ঘটনায় আচনরণবিধি ভাঙ্গায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি যোগ করা হয়েছে ডিমেরিট পয়েন্ট।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা