বিশ্বকাপ
খেলা

হারে বিশ্বকাপ শুরু মেয়েদের

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যাবধানে হারল বাংলাদেশ।

আরও পড়ুন: ‘অনুসন্ধানী পাঠ’ না পড়ানোর নির্দেশ

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।

ইনিংসের ১১তম ওভার পর্যন্ত চালকের আসনে ছিলো বাংলাদেশ নারী দল। ছোট ছোট রানে ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০ রান, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ রান ও চারে নামা নিগার সুলতান ৩৪ বলে ২৮ রান করেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

শেষ দিকে প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারায় বাংলাদেশের মেয়েরা ৮ উইকেটে হারিয়ে ১২৬ রানে আটকে যায়।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমে হোঁচট খায় লংকান মেয়েরা। ২৫ রানে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় তারা। গড়ে শতরানের জুটি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

লংকান ওপেনার হারশিথা মাধুরী ৫০ বলে ৬৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। আটটি চার এবং এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নিলাক্ষী ডি সিলভা ৩৮ বলে দুই চারে রান করেন ৪১। দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় লংকান মেয়েরা।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা