ছবি : সংগৃহিত
খেলা

বিপিএলের প্লে অফে তারার মেলা

স্পোর্টস ডেস্ক : বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল নিশ্চিত করেছে প্লে অফ। এই চার দলের মধ্যেই চলবে শিরোপা জয়ের লড়াই। শেষ দিকে এসে হাল ছড়তে চায় না কোনো দল। তাইতো দলের শক্তি বাড়াতে মনোযোগ সবার। দলে ভেরাচ্ছেন একে একে বড় নাম।

আরও পড়ুন : বিপিএলে বাড়লো টিকিটের দাম

রংপুরে রাইডার্সের হয়ে খেলতে আসছেন ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, আফগানিস্তানের মুজিবুর রহমান ও শ্রীলঙ্কার হার্ডহিটার দাসুন সানাকা। এর মধ্যে মুজিবুর রহমান আর সানাকা শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর রাইডার্সের সাথে করেছেন অনুশীলন।

মাশরাফির সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন জেমস লিন্ডে এবং ইসুরু উদানা। সাকিবের ফরচুন বরিশালের শক্তি বাড়াতে আসছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে।

আরও পড়ুন : বর্ষসেরা তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে। আজ তাদের দলে ফাফ ডু প্লেসিস যোগ দেওয়ার কথা রয়েছে। আগে থেকে এ দলে আছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো নামী ক্রিকেটার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিশ্ব ক্রিকেটে একই সঙ্গে চলছে তিনটি লিগ। তাইতো বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে ছিল সংশয়। টুর্নামেন্টের শেষ দিকে এসে ফ্র্যাঞ্চাইজিরা ঠিকই অর্থের থলি নিয়ে ঘুরে তারকা ক্রিকেটারদের উড়িয়ে আনছে। তারকাদের মেলায় শেষ হাসি কার মুখে ফোটে সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা