খেলা

৫ উইকেটে জিতল নেদারল্যান্ড

সান নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেলো তারা। ১৮ ওভারে ৫ উইকেটে ১২০ রান ডাচদের। ৫ উইকেটে জিতলো তারা। তাতে করে গ্রুপ-২ এ প্রতিটি দল অন্তত একটি করে জয় পেলো।

আরও পড়ুন: উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

চতুর্থ ওভারে স্টেফান মাইবুর্গ (৮) ফিরে গেলেও টম কুপার ও ম্যাক্স ও’ডাউডের জুটিতে জয়ের ভিত গড়ে ফেলে নেদারল্যান্ডস। তারা দলকে ৭৩ রানের জুটি উপহার দেন। দলীয় ৯০ রানে কুপার ৩২ রানে আউট হন।

এরপর ও’ডাউড যখন থামেন, তখন জয় সময়ের ব্যাপার মাত্র। দলীয় ১০৯ রানে তিনি আউট হন ইনিংস সেরা ৫২ রানে। ৪৭ বলে ৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাস ডি লিড ও রুলফ ফন ডার মারউই। ১৮তম ওভারের শেষ বলে ডি লিড চার মেরে জয় এনে দেন।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা