খেলা

কিউইদের উড়িয়ে দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়েছে ইংল্যান্ড। আর এ জয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড ক্রিকেট দল।

আরও পড়ুন: পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ১৭৯ রান। জবাবে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমে যায় কিউইরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই বাজিমাত করেছে ইংলিশরা। ৬১ বলে ৮১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত এনে দেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। ৪০ বলে ৫২ রান করে হেলস আউট হলে ভাঙে সে জুটি।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

তিন নম্বরে নেমে মইন আলী অবশ্য তেমন কিছুই করতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন ইশ সোধির বলে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। আউট হয়েছেন ১৪ বলে ২০ রান করে।

এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও রানের চাকা এগিয়ে নিচ্ছিলেন বাটলার। ৪৭ বলে ৭৩ রান করে অধিনায়ক ফেরেন ১৯ তম ওভারে রান আউট হয়ে। ১৭৯ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৫৯ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামস।

আরও পড়ুন: সারের কোনো সংকট হবে না

দুই উইকেটে ১১৯ রান করে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় কিউইরা। ৪০ বলে ৪০ রান করে ফেরেন উইলিয়ামস। ৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ফিলিপস। তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা।

শেষ ১৮ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৪৯ রান হাতে ছিল ৫ উইকেট। ১৮তম ওভারের তৃতীয় বলে ফিলিপস আউট হতেই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় কিউইদের। শেষ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান স্কোর বোর্ডে যোগ করে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৯ রান। ২০ রানের জয় পায় ইংল্যান্ড

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা